কমলগঞ্জে করোনা উপসর্গ রোগী ও সহযোগীতাকারী সহ ২ জনের মুত্যু

June 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনার উপসর্গ নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল এলাকার ওয়াহিদ মিয়া ও আলতা মিয়ার মৃত্যু হয়েছে।
পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ১৮ জুন রাতে ভানুবিল এলাকায় ওয়াহিদ মিয়ার জ্বর, কাশি ও স্বাসকষ্ট দেখা দিলে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কমলগঞ্জ হাসপাতালের চিকিৎসক মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। একই ভাবে মৌলভীবাজার সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সিলেটে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১১ টার দিকে রাস্তায় মারা যান ওয়াহিদ মিয়া।
উল্লেখ্য একই এলাকার আলতা মিয়া ও রমিজ আলী ওয়াহিদ মিয়াকে নিয়ে চিকিৎসার জন্য একটি ভাড়া করা গাড়িতে নিয়ে বের হন। পরে লাশ নিয়ে ফেরার পর শুক্রবার সকাল ৭টায় বাড়িতে মারা যান আলতা মিয়া। গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন একই গ্রামের অপর সহযোগীতাকারী রমিজ আলী। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


তাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। বিষয়টি নিশ্চিত করে আদমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনিন্দ্র সিংহ।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম জানান, তিনি খবর পেয়েছেন, স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে, নমুনা সংগ্রহ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়ার পর তারা মৃত দুই জন ও অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করছে।
এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ২৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন, মোট আক্রান্ত হয়েছেন ২২৯ জন এবং আরোগ্য লাভ করেছেন ৮৫ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com