কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে মৃতব্যক্তির দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন

June 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী শেখ ছমির উদ্দিনের জানাযা ও দাফন-কাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার কুলাউড়া শাখা।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান- জেলার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী মুঠোফোনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা টিম প্রধান, মাঃ এহসানুল হক জাকারিয়াকে জানালেন, কুলাউড়া কাদিপুর ইউপির মনসুর গ্রামের শেখ ছমির উদ্দিন নামে এক ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন, তার কাফন দাফন করতে হবে ইকরামুল মুসলিমীন টিমকে।
ইউএনওর নির্দেশ পেয়ে আমরা শুক্রবার ১৯ জুন সকাল ১১টায়, জেলা টিম সদস্য ইমাদ উদ্দিন, কুলাউড়া টিম প্রধান মোহাঃ আব্দুস সামাদ, টিম সহকারী হাঃ হেলালুর রহমান, মাহমুদুল হাসান সুমন এবং জাহিদুল ইসলামকে নিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করি। বিকাল ২.৩০ মিনিটে দাফন-কাফন শেষ হয়। জানাযা নামাজ পড়ান জেলা টিম প্রধান মাওঃ এহসানুল হক জাকারিয়া।
ইকরামুল মুসলিমীনের কুলাউড়াএটি সপ্তম দাফন-কাফন। এর আগে জুড়ী ২টি, মৌলভীবাজার সদরে ১টি, শ্রীমঙ্গলে ৩টি, দাফন-দাফনে অংশগ্রহণ করে মৌলভীবাজার টিম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com