কমলগঞ্জে আরো ১ যুবকের করোনা শনাক্ত
June 21, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় আরো ১ যুবকের করেনা পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত যুবকের (২৪) বাড়ি কমলগঞ্জ পৌরসভার রামপাশা গ্রামে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া কমলগঞ্জে ২১ জুন রোববার নতুন করে এক যুবকের করোনা শানাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাড়ি লকডাউন করে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, এ পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় ৩৪ জন করোনা শানাক্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ১৬ জন সু¯্য হয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫জন।



মন্তব্য করুন