করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ বৃদ্ধের রিপোর্ট নেগেটিভ

June 22, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ বৃদ্ধের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ১৮ ও ১৯ জুন কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তর ভানুবিল গ্রামে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ওয়াহিদ মিয়া (৬০) ও প্রতিবেশী আলতা মিয়া (৬২) মারা যান। এয়াড়া অসুস্থ অবস্থায় চিকিৎসা সেবা নিয়েছিলেন একই গ্রামের রমুজ মিয়া (৫৭)। ১৯ জুন মৃত দুই বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের তিনজনের রিপোর্টের ফল নেগেটিভ আসে।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া। তিনি বলেন, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে দুই ব্যক্তির মৃত্যু ও একজন অসুস্থ থাকার কথা শুনে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার ল্যাব থেকে আসা রিপোর্টে জানা গেছে তাদের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরো জানান, কমলগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট করেনা শনাক্ত হয়েছেন ৩৯ জন। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com