কুলাউড়ায় আরও এক ডাক্তার সহ ৫ জনের করোনা শনাক্ত মোট ৬৬
June 23, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় নতুন করে আরও ৪ জন পুরুষ ও ১ জন মহিলা ডাক্তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার ২২ জুন রাতে তাঁদের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
নুতন করে করোনায় আক্রান্ত ৫ জনের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ডাক্তার ১জন, কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ১জন, পৌর শহরের ১ জন ও গাজিপুর চা বাগান এলাকার ২জন সহ মোট ৫ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে। এরমধ্যে ১৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।
আক্রান্তদের বাসা ও বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন