করোনায় মৃত্যুবরণকারীর লাশ দাফন টিমের অবদান মানুষ মনে রাখবে

June 23, 2020,

এইচ ডি রুবেল॥ করোনাভাইরাস মহামারীর সবচেয়ে মন খারাপ করা দৃশ্যটি হল মৃত ব্যক্তির দাফন-কাফনের বিষয়টি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বা এর লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের শেষ বিদায় জানাতেও যেতে পারছেন না প্রিয়জনরা।
আক্রান্ত ব্যক্তির মরদেহ ফেলে রেখে যাওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে দেশে। এমন প্রেক্ষাপটে মানবতার সেবায় কুলাউড়া
কোভিড-১৯ লাশ দাফন টিম। সংকটকালীন এ পরিস্থিতিতে সংস্থাটি সবার আগে এগিয়ে যাচ্ছে এবং মৃত ব্যক্তিদের চূড়ান্ত দাফন-কাফনের কাজ সম্পন্ন করছে।
করোনাভাইরাস জনীত ভয়াবহ মহামারীতে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য স্ব-প্রনোদিত হয়ে কুলাউড়া উপজেলার কতিপয় সাহসী যুবক ১২ এপ্রিল করোনায় মৃতদের লাশ দাফনের জন্য এক মহতী ও প্রশংসনীয় পদক্ষেপ গ্রহন করে। কুলাউড়া উপজেলাসহ পার্শ্ববর্তী যে কোন এলাকায় করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে কেহ মারা গেলে তাদের দাফন-কাফনের জন্য কুলাউড়া শহরের উত্তরবাজারের প্রমীজ ষ্টীলের স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে ২০ সদস্যের ‘কোভিড-১৯ লাশ দাফন কমিটি’ গঠন করা হয়। কমিটির টিম লিডার মোঃ ইকবাল হোসেন সুমন জানান কোভিড-১৯ রোগে মৃত ব্যাক্তির দাফন-কাফনে যেহেতু আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা বিভিন্ন বাধ্য-বাধকতার কারনে এগিয়ে আসেনা, সেখানে তাদের কাজ ধর্মীয় রীতিতে সু-সম্পন্ন করার জন্য স্ব-উদ্দোগে পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
কুলাউড়াসহ পার্শ্ববর্তী কোন এলাকার মানুষ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেলে ফোন (০১৭১১৩৬৬১৩৩) পাওয়া মাত্র দাফন টিম তার গোসল থেকে শুরু করে দাফন কাফনের জন্য ঐ ব্যক্তির বাড়ীতে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির সকল কাজ সু-সম্পন্ন করবে। তাদের এ উদ্দোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
কোভিড-১৯ লাশ দাফন টিমের সকল সদস্যবৃন্দের নামের তালিকাঃ-টিম লিডার মোঃ ইকবাল হোসেন সুমন নেতৃত্বে ২.মোঃমন্জুরুল আলম চৌধুরি খোকন ৩.আতাউর রহমান আতা, ৪.রেজাউল আম্বিয়া রাজু, ৫.সুহেল চৌধুরি সুইট, ৬.হাফিজ ইকবাল হুসেন, ৭.অলিউর রহমান, ৮.হাফিজ আব্দুল কাইয়ুম, ৯.ফাহিম ইকবাল চৌধুরি, ১০.মোস্তফা কামাল, ১১.কামাল হুসেন, ১২.মোঃমহি উদ্দীন শিপু, ১৩.গিলমান আহমদ, ১৪.হাসান আহমদ, ১৫.আব্দুর রশিদ, ১৬.আব্দুল জব্বার, ১৭.আব্দুল মতিন, ১৮.তাহমিনা ফেরদৌস, ১৯.সুমাইয়া হুসাইন রিমা, ২০.মোছাঃনাজমা বেগম।
উল্লেখ্য কুলাউড়ার ‘কোভিড-১৯ লাশ দাফন টিম’ গঠনের পর প্রথম জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে ৭ সদস্যের দাফন টিম স্বাস্থ্যবিধি অনুযায়ী রাত প্রায় ১২টায় জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তার লাশ দাফন করে এছাড়াও
কুলাউড়া পৌর শহরের দুইজনের সহ মোট তিন জনের লাশ দাফন কাজ সম্পন্ন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com