কামারচাক ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ শামছুল হক সুন্দর আলীর ইন্তেকাল
June 23, 2020,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজমুল হক সেলিমের পিতা বিশিষ্ট সমাজ সেবক রাজনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি এবং তারাপাশা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ শামছুল হক (সুন্দর আলী) ৭০ বছর ইন্তেকাল করেন।
মরহুমের জানাযা চাটি মেলাঘর নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন রাজনগর মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, রাজনগর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত চিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।



মন্তব্য করুন