কুলাউড়ায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় নতুন করে পোস্ট অফিসের ১ জন স্টাফসহ ৪ জন পুরুষ ও ১ জন মহিলা নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে তাঁদের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
নতুন করে করোনায় আক্রান্ত ৫ জনের মধ্যে কুলাউড়ায় পোস্ট অফিসের ১ জন স্টাফ, পৌর শহরের পরিনগর এলাকার ১ জন, ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের ১ জন, পৌরসভার চাতলগাও এলাকার ১ জন ও রাউৎগাও ইউনিয়নের ১ জন মহিলা সহ মোট ৫ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে। এরমধ্যে ৩০ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।
আক্রান্তদের বাসা ও বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলা শহরে সাম্প্রতিককালে সকাল থেকে রাত ৮টার পর পর্যন্ত সরকারের ঘোষিত লকডাউন ও সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অবাধে অযথা জনসাধারণের যত্রতত্র ঘোরাফেরার (পুরুষ ও মহিলাসহ) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় কুলাউড়া উপজেলায় করোনা (কোভিড-১৯) পজিটিভ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।
করোনা কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা হ্রাস করণে এবং সরকারি আইন কঠোরভাবে বাস্তবায়ন কে করবে তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।



মন্তব্য করুন