কুলাউড়ায় কোভিড-১৯ নমুনায় ৫৭৬ জনের নেগেটিভ

June 30, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলা থেকে সোমবার ২৯ জুন পর্যন্ত ৭১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে প্রেরন করা হয়েছে।

কুলাউড়া হাসপাতালসুত্রে জানা গেছে কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে মানুষের আতংক দুরীকরনে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় প্রতিদিন হাসপাতালে আসা রোগী ও বাড়ী থেকে সংগৃহীত নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে প্রেরন করছেন।

গত ২ এপ্রিল থেকে সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে প্রেরন শুরু করা হয় ও বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে মোট ৭১৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরন করা হয়। এরমধ্যে ২২ জুন পর্যন্ত ৭৮ জনের নমুনা (কোভিড-১৯) পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ৭৮ জনের নমুনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর মধ্যে ৫১ জন রোগী করোনামুক্ত হয়ে সুস্থ্য হয়েছেন। অপর (কোভিড-১৯) পজেটিভ ২৭ রোগীর হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তবে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক আরো ৬৫ জন রোগীর করোনাভাইরাস রোগের নমুনা রিপোর্ট অপেক্ষাধীন রয়েছে এবং ৫৭৬ জন রোগীর নমুনা নেগেটিভ পাওয়া গেছে বলে হাসপাতালসুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com