কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি বিভাগ বন্ধ ঘোষণা

June 30, 2020,

এম. মছব্বির আলী/ এইচ ডি রুবেল॥  কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা পাঠানোর ১৬ দিন পর কুলাউড়া ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডেন্টাল টেকনোলজিস্ট, নার্স, ওয়ার্ডবয়সহ ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালটির দুটি বিভাগ মঙ্গলবার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩০ মার্চ মঙ্গলবার থেকে পাঁচ দিনের জন্য হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া অন্তঃবিভাগ ও বর্হিবিভাগ বিভাগ বন্ধ ঘোষণা করে। স্বাস্থ্য বিভাগ জানায়, ১৪ জুন স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারীসহ বাইরের আরও কিছু লোকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সকালে নতুন করে ১১ জনের রিপোর্ট করোনা ‘পজিটিভ’ আসে। এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডেন্টাল টেকনোলজিস্ট, চারজন নার্স, একজন ওয়ার্ডবয়, একজন মালি ও একজন গাড়িচালক রয়েছেন। বাকি তিনজনের বাড়ি কুলাউড়া পৌর শহরের সোনাপুর, আহমেদাবাদ ও বির্ছাকান্দি এলাকায়। এ ছাড়া দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় (ফলোআপ) আরও দুজনের জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক সন্ধ্যা সাগে ৬ টায় এ প্রতিবেদককে জানান, নমুনা সংগ্রহের ১৫ দিন পর রিপোর্ট পাওয়া গেছে। তবে নতুন করে শনাক্ত ব্যক্তিদের শরীরে করোনার কিছু উপসর্গ ছিল বলে তাঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ৫ জুলাই পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরি বিভাগ ছাড়া দুটি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে। কুলাউড়ার জনগণকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালকে জীবাণুমুক্ত করে ৬ জুলাই পুণরায় বন্ধ থাকা বিভাগগুলোর কার্যক্রম চালু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com