কুলাউড়ায় মোবাইল কোর্টে অর্থদন্ড

July 3, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় গণপরিবহণে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ২ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার চাতলগাও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযাকালে কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ১০ টি গণপরিবহণ থামিয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় ও মাস্ক না পড়ায় মোবাইল কোর্টে ১৮ জনকে ৭ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন ও কুলাউড়া থানার পুলিশ ফোর্স। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com