কুলাউড়ায় অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না পড়ায় জরিমানা

July 3, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় গণপরিবহণে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে ৭ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই বিকেলে সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার চাতলগাও এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

এসময় অভিযানে প্রায় ১০ টি গণপরিবহণ থামিয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় ও মাস্ক না পড়ায় ১৮ জনকে ৭ হাজার ২ শত টাকা জরিমানা করেন তিনি। অভিযানে সাথে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন ও কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com