কুলাউড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ‘একশ’ ছাড়ালো নতুন আরও ৭ জনের শনাক্ত

July 5, 2020,

এইচ ডি রুবেল॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার ৪ জুলাই রাতে কুলাউড়া হাসপাতালের ২ জন স্টাফসহ নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট সেঞ্চুরি পূর্ণ হয়ে মোট ১০৭ জনে উন্নীত হয়েছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, শনিবার রাত পর্যন্ত পাওয়া ৭ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ২ জন, জয়চন্ডী
ইউনিয়নের ঘাগটিয়া এলাকার ১ জন, কাদিপুর ইউনিয়নের ছকাপন এলাকার ১ জন, কুলাউড়া পৌরসভার উত্তর বাজারের ১ জন ও সুনাপুর এলাকার ১ জন এবং রাউৎগাও ইউনিয়নের ভবানীপুর এলাকার ১ জনসহ মোট ৭ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা মোট ১০৭ জনের মধ্যে ৭১ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com