কুলাউড়ায় গরু চোরের ২ মূল হোতা গ্রেফতার

July 5, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়ার থানার ওসি ইয়ারদৌস হাসানের নির্দেশনায় কুখ্যাত গরু চোরের মূল দুই হোতাকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে শনিবার ৪ জুলাই এসআই সনক কান্তি দাস, নিরঞ্জন তালুকদার ও এএসআই আবু আহমদ সুজনসহ থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে দিনব্যাপী ঝটিকা অভিযান চালিয়ে রাতে চৌধুরীবাজার এলাকা থেকে কুলাউড়ার বাদে মনসুর এলাকার কটন মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩০) ও একই এলাকার ইব্রাহীম আলীর ছেলে সৈকত (২৪)সহ দু’জনকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান আটককৃত ২ জন কুলাউড়ার গরু চোরের মূল হোতা। তাঁদের মধ্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় ১২ টি চুরি, ডাকাতি, খুন ও মাদকের মামলা এবং সৈকতের বিরুদ্ধে গরু চুরি সহ ৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ২ জনকে রোববার ৫ জুলাই সকালে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com