রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এর কমিটি অনুমোদন ফখরুল সভাপতি ও হারুন সম্পাদক

July 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। জোড়াপুর হাজী ইসহাক একাডেমির প্রধান শিক্ষক মোঃ ফখরুল ইসলামকে সংগঠনের রাজনগর উপজেলা সভাপতি ও ইকরা বাংলাদেশ ক্যাডেট স্কুল মোকাম বাজার এর প্রধান শিক্ষক  হারুনুর রাশীদ-কে সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও  জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। রবিবার ৫ জুলাই বিকেল ৫টায় সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।

রাজনগর উপজেলা শাখার অন্যান্যরা হলেন সহ-সভাপতি রাজনগর কেজি স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বকস, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুন নেছা একাডেমি ফরিদপুর এর প্রধান শিক্ষক রোজিনা আক্তার, কোষাধ্যক্ষ শাহজালাল রাহ. একাডেমির প্রধান শিক্ষক সানা কান্ত শীল, সাংগঠনিক সম্পাদক গ্রীণ গার্টেন কেজি স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা বকস, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহপুর আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোছাঃ শিউলি বেগম, শিক্ষা সম্পাদক হলিচাইল্ড কেজি এন্ড মডেল গার্লস হাই স্কুল এর প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, সহ শিক্ষা সম্পাদক আদর্শ শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক তাসলিমা আক্তার মিলি,

ক্রীড়া সম্পাদক মেরিডিয়ান কেজি অ্যান্ড জুনিয়র হাই স্কুল এর প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক খেয়াঘাট বাজার কেজি স্কুলের সহকারী প্রধান শিক্ষক দুলন দাশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দ্যা রেডিয়েন্ট স্কুল এর প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ক্রিয়েটিভ একাডেমির সহকারী শিক্ষক শ্যামল রায়, দপ্তর সম্পাদক রাজনগর পাইলট কেজি অ্যান্ড হাই স্কুল এর সহ. প্রধান শিক্ষক সৈয়দ জাহেদ আহমদ, সহ দপ্তর সম্পাদক ফুলকুড়ি কেজি স্কুলের সহকারী সম্পাদক শিমুল শর্মা, প্রচার সম্পাদক পাতাকুঁড়ি কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ জিলাল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোকাম বাজার কেজি এন্ড হাই স্কুল এর সহকারী শিক্ষক বন মালী শীল, সমাজকল্যাণ সম্পাদক দ্যা স্ট্যরয এর প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সহ-সমাজকল্যাণ সম্পাদক শেখ রাসেল স্মৃতি কেজি স্কুল এর প্রধান শিক্ষক মিতালী রানী পাল এবং নির্বাহী সদস্য হলেন রশিদ উল্লাহ কেজি স্কুল এর প্রধান শিক্ষক রিম্পা রাণী দাশ, গ্রীণ গার্টেন কেজি স্কুল এর সহকারী শিক্ষ রিংকু সুত্রধর।

এছাড়া শাহ পরান রাহ. কেজি স্কুল এর প্রধান শিক্ষক মোঃ শামছুদ্দিন সমছু-কে প্রধান উপদেষ্টা করে ৪সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। অন্যরা হলেন ফুলকুড়ি কে.জি স্কুল এর প্রধান শিক্ষক রঞ্জিতকুমার দাস,  রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান সোহাইল,  মোকামবাজার কেজি অ্যান্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক আব্দুস সামাদ চৌধুরী।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৯৮ সালে  গভ: র্কর্তৃক রেজিস্ট্রেশন  লাভ করে। দেশের ৫৬ জেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কমিটি রয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন মিসেস মনোয়ারা ভূঁইয়া ও মহাসচিব মোঃ মিজানুর রহমান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com