কমলগঞ্জ পৌরসভায় ট্রাক, লরী, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

July 6, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস (কেভিড-১৯) দূর্যোগে ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ১২৫ জন ট্রাক, লরী, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি  চাল ও শিশু খাদ্যের জন্য পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের পক্ষ থেকে ১টি করে মগ বিতরণ করা হয়েছে। ৬ জুলাই সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী ও মগ বিতরণ করেন পৌর মেয়র মো: জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, ট্রাক, লরী, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি পল্লব দত্ত, সাধারন সম্পাদক আব্দুল মছব্বির খাঁন, সাংগঠনিক সম্পাদক মো: হোসেন আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com