কুলাউড়ায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত
July 9, 2020,

এইচ ডি রুবেল॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার ৮ জুলাই রাতে শিক্ষক ও ডাক্তারসহ নতুন করে আরও ২ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট সেঞ্চুরি পূর্ণ হয়ে মোট ১১০ জনে উন্নীত হয়েছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, বুধবার ৮ জুলাই রাত পর্যন্ত পাওয়া ২ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌর শহরের হাই স্কুলের শিক্ষক ১ জন ও প্রাইভেট দন্ত চিকিৎসক ১ জনসহ মোট ২ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা মোট ১১০ জনের মধ্যে ৭৮ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩২ জন হোম আইসোলেশনে রয়েছেন।



মন্তব্য করুন