কমলগঞ্জ পৌরসভায় সিএনজি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

July 9, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) দূর্যোগে ক্ষতিগ্রস্থ পৌর এলাকার কমলগঞ্জ উপজেলা চৌমুহনা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ২৫০জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল, শিশু খাদ্যের জন্য পৌর মেয়র মো: জুয়েল আহমেদের পক্ষ থেকে ১টি করে মগ ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী, সাবান ও মগ বিতরণ করেন পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। এ সময় উপস্থিাত ছিলেন মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েখ আহমেদ, আমাদের মৌলভীবাজার টিভির প্রোগ্রাম প্রযোজক সোহেল আহমেদ, সাংবাদিক শাহাবুদ্দিন শিহাব, অর্জুন দেবনাথ নিধু, হৃদয় ইসলাম, শ্রমিক নেতা আলমাছ মিয়া, হেলাল মিয়া, খলিল মিয়া, ছমির মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com