কমলগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশরপুর গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মিনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে।
উপসর্গ জ¦র, কাশি ও স্বাসকষ্ট নিয়ে কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশরপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মিনা বেগমকে প্রথমে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাঁর স্বাস্থগত অবনতি দেখা দিলে নিয়ে যাওয়া হয় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ জুলাই সকাল ১০টায় মৃত্যুবরণ করেন। পরে শরিরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে করোনা পজেটিভ ধরা পড়ে জানান পরিবারের সদস্যরা।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন মিনা বেগম সহ ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com