রাজনগরে করোনা উপসর্গে মৃত্যু দাফন করল তাকরীম ফাউন্ডেশন

July 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা উপসর্গ নিয়ে রাজনগরে মৃত খালিছ আকন্দ এর দাফন করল তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন।
শুক্রবার ১৭ জুলাই রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম এর নির্দেশনায় ও ৩ নং মুন্সিবাজার ইউনিয়ের চেয়ারম্যান ছালেক আহমদ এর সার্বিক সহযোগিতায় কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে মৃত ব্যাক্তির দাফন কাজে নিয়োজিত- মৌলভীবাজার জেলার (১ম) সেচ্ছাসেবী সংগটন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজারের সদস্যগন মৃত খালিছ আকন্দ এর গোসল,জানাযা ও দাফন সম্পন্ন করে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার।
মৃত খালিছ আকন্দের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজে ইমামতি করেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য,মাওলানা মাহফুজুর রহমান,উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান, সাইফুল ইসলাম সরকার (জুনেদ) সহকারী টিম প্রধান, এস,এম গোলাম কিবরিয়া, জেলা টিম সমন্নয়কারী, সুমন আহমদ, সিনিয়র সদস্য, মাওলানা হিফজুর রহমান, সিনিয়র সদস্য,শেখ তোফায়েল আহমদ, সিনিয়র সদস্য, আলমগীর আহমদ, সিনিয়র সদস্য, রেজাউল ইসলাম সালাম, সিনিয়র সদস্য, বদরুল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com