কুলাউড়া রবিরবাজারে মোবাইল কোর্টে অর্থদন্ড

July 20, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে রোববার রাতে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার রবিরবাজার বাজার এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্টান ও ব্যক্তি পর্যায়ে ৯ টি মামলায় মোট ৫ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে যাদেরকে অর্থদন্ড করা হয়েছে তারা হলেন মুখে মাস্ক না পরার অপরাধে ব্যক্তি পর্যায়ে ৫ জনকে ১ হাজার ৭ শত টাকা এবং সরকারি নিয়ম লংঘন করে সন্ধ্যা ৭ টার পর দোকান খোলা রাখার অপরাধে পুরশাই চৌমুহনী বাজারে এক মোদি দোকান, কুলাউড়া শহরের আকুল বেডিং, কুটুমবাড়ি হোটেল ও অতিরিক্ত যাত্রী বহন করায় বাস চালকসহ ৪ জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৭ শত অর্থদন্ড করে আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি লংঘন করা হলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া তিনি অভিযানের পাশাপাশি রবিরবাজারের গরুর হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাজারের দায়িত্বশীলদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার এবং মুখে মাস্ক না পড়ে গরুর হাটে ক্রেতা বিক্রেতাসহ কাউকে প্রবেশ না করার উপর কঠোর নজরদারি রাখার নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com