শমশেরনগর ইসলামিক মিশনে দু:স্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

July 20, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯জন দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০ জুলাই সোমবার বেলা ১২টায় ইসলামিক মিশন শমশেরনগর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইসলামিক মিশন শমশেরনগর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসার রক্ষক মো. খাইরুল আমীন এর সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার এর ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, ইসলামিক মিশন শমশেরনগর এর প্রোগ্রাম অফিসার মো. মুমিনুর হক। আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯জন দু:স্থ মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ যাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

উল্লেখ্য, শমশেরনগর ইসলামিক মিশনে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দু:স্থ মহিলাদের প্রতি বছর বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com