কুলাউড়ায় র‌্যাবের অভিযানে ভারতীয় বিড়িসহ ২ চোরাকারবারি গ্রেফতার

July 21, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাব-৯ এর অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সুত্রে জানা যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এএসপি আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ জুলাই সোমবার কুলাউড়া উপজেলার পেকুরবাজার ও ব্রাহ্মনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২ লাখ পিস পাতার বিড়ি জব্দসহ আব্দুল কাইয়ুম ওরফে সুজা (৪৫) ও মোঃ ফখরুল ইসলাম (৩৮) সহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ২ জন চোরাকারবারির মধ্যে আব্দুল কাইয়ুম ওরফে সুজা কাদিপুর ইউনিয়নের বাগমতপুর এলাকার মৃত আব্দুল আইয়ুব এর ছেলে ও মোঃ ফখরুল ইসলাম ব্রাহ্মনবাজার ইউনিয়নের নাছনী এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে। পরে র‌্যাব উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com