কুলাউড়ায় ইউএনও’র মোবাইল কোর্টে অর্থদন্ড

July 22, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ২১ জুলাই মঙ্গলবার রাতে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করা এবং সন্ধা ৭টার পর দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্টান ও ব্যক্তি পর্যায়ে ৬ টি মামলায় মোট ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়া উপজেলার উত্তরবাজার, আউটার ও পুসাইনগর বাজারে এ অভিযান পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়। তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি লংঘন করা হলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com