কুলাউড়ায় স্বাস্থ্যবিধি লংঘনে মোবাইল কোর্টে অর্থদন্ড

July 22, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে ২২ জুলাই বুধবার দুপুরে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা শহরের বাদে-মনসুর এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করা এবং মেয়াদোত্তীর্ন পন্য সংরক্ষনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্টান ও ব্যক্তি পর্যায়ে ৫ টি মামলায় মোট ১২ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান কুলাউড়া উপজেলা শহরের বাদে-মনসুর এলাকার ব্যবসা প্রতিষ্টানে মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্যবিধি লংঘন করে মুখে মাস্ক ব্যবহার না করায় ক্রেতা-বিক্রেতা ৩ জনকে ১ হাজার ২শত টাকা এবং স্বাস্থ্যবিধি লংঘন করার অপরাধে মা ফার্নিচার দোকানকে ১ হাজার টাকা ও রাহাত এন্টারপ্রাইজ দোকানের গুদামে মেয়াদোত্তীর্ন জর্দা সংরক্ষন করে রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানাসহ উক্ত গুদামে রাখা ২ বস্তা জর্দা জব্দ করে বিনষ্ট করে দেয়া হয়।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সু-রক্ষায় মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি লংঘন করা হলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয় হবে। পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com