কমলগঞ্জে চা বাগানে পুলিশি অভিযান ঃ ৭৪ লিটার চোলাই মদসহ ৫ জন আটক

July 26, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্মছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলো-রামসরণ দেশওয়ারা (৩১), রাজেন তাঁতি (৪৫), বাবুলাল ভূইয়া (৫০), রাজমোহন মুন্ড (৪০) ও টুকুন মুন্ডা (৩৫)।

শুক্রবার ২৫ জুলাই রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমাম, গোলাম মোস্তফা, সবুজ আহমেদসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদ ও মদ বানানোর সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পদ্ধছড়া চা বাগানের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ৭৪ লিটার দেশি চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। শনিবার ২৬ জুলাই দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com