কমলগঞ্জে গাঁজাসহ এক ব্যক্তি আটক

July 27, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই  শনিবার রাত সাড়ে ৮ঘটিকার সময় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ পতনঊষার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ কয়ছর মিয়া (৫০) কে হরিশ্বরন রোড মুন্সীবাজার থেকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই মোঃ হামিদুর রহমান ও এএসআই মোঃ আয়েছ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com