(ভিডিওসহ) গুড নেইবারস বাংলাদেশ সিডিপি’র উদোগে ৮৫০ পরিবারকে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা গুডনেইবারস বাংলাদেশ সিডিপি’র উদ্যোগে ৮৫০ জন শিশু পরিবারের মধ্যে ঈদুল আজহা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ২৭ জুলাই দূপুরে তিনদিন ব্যাপী “গুড বাজার জিএনবি” এর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান। গুড বাজারের মাধ্যমে কোভিড-১৯ চলাকালিন সময়ে ৮৫০ জন অসহায় শিশু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
এই গুড বাজারের কার্যক্রম চলবে আগামী ২৯ শে জুলাই ২০২০ পর্যন্ত। মোট ১৪ শ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে।
যারা এই সাহায্য নেয় তারা তাদের চাহিদা অনুসারে বিনামূলে তাদের পছন্দের পণ্যটি গুডনেইবারস বাংলাদেশ মৌলভীবাজের গুড বাজার থেকে সংগ্রহ করে আনন্দসহকারে হাঁসতে হাঁসতে প্রস্থান করে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, কমলগঞ্জ থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড মেম্বার মনিন্দ্র সিংহ, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ম্যানেজার রোমিও রতন গমেজ, প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেক ও সকলকর্মকতা বৃন্দ। এই গুড বাজারের কার্যক্রম চলবে আগামী ২৯ শে জুলাই ২০২০ পর্যন্ত। এখানে মোট ১৪ শ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে।



মন্তব্য করুন