কুলাউড়ায় বাতিঘর লাইব্রেরীর পথচলা শুরু

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বাতিঘর ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান বাতিঘর লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ আগস্ট সোমবার বিকেল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের প্রতাবীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাতিঘর লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
স্থানীয় অগণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মন্তাজ আলীর সভাপতিত্বে ও বাতিঘর ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা অ্যাডভোকেট মো: ফয়সাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ভানু পুরকায়স্থ, প্রবীণ রাজনীতিবিদ মো: আজাদ মিয়া, সিনিয়র সাংবাদিক স্বপন কুমার দেব রতন, কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, শিক্ষক মাহবুবুল আলম আকুল, উপজেলা যুবলীগ নেতা তৈমুল ইসলাম, ইউপি সচিব আব্দুল বারী, বাতিঘরের সদস্য মতিউর রহমান, মোঃ জীবন রহমান, আলাউদ্দিন কবির, মাহফুজ শাকিল প্রমুখ।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে আলোর দ্যুতি ছড়িয়ে দিতে দেশে ও প্রবাসে অবস্থান করা মেধাবী ও প্রজ্ঞাবান ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় বাতিঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এই বাতিঘর ফাউন্ডেশনের প্রথম প্রয়াস হিসেবে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। এই বাতিঘরের মাধ্যমে এতদ অঞ্চলের দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন