শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুলাউড়ায় বৃক্ষরোপন কর্মসূচী
August 5, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুলাউড়ায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
৫ আগস্ট বুধবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুলাউড়া কার্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী ও উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম জহির প্রমুখ।



মন্তব্য করুন