কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের মেয়াদের আগেই সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ

কুলাউড়া প্রতিনিধি॥ আসন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ না হওয়ার আগেই ঈদ শুভেচ্ছার মাধ্যমে জমে উঠেছে সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থীদের গনসংযোগ প্রচারনা। সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের সামাজিক যোগাযোগ ফেইচবুকের মাধ্যমে আপলোড করা হচ্ছে ফিস্টুন ব্যানার। যেকোনো সামাজিক প্রতিটি অনুষ্ঠানেই হাজির থাকছেন তারা । ঘরোয়া বৈঠক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য একাধিক চেয়ারম্যান প্রার্থীদের নিজ বাড়িতে তাদের সমর্থকদের সাথে নিয়ে করছেন ঈদের শুভেচ্ছা বিনিময়।
দেখা গেছে কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ না হওয়ার আগেই গ্রামেগঞ্জের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীদের জনসংযোগ। শুভেচ্ছা জানিয়ে ও দোয়া চেয়ে বিলবোর্ড ফেস্টুন বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে পোস্টার টাঙিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। স্থানীয় সূত্রে জানাগেছে, ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থন পাওয়ার জন্য নানাভাবে দলের উঁচু স্তরের সঙ্গে যোগোযোগ বাড়িয়ে চলেছেন। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতৃত্বের কাছে বারবার ধরনা দিচ্ছেন। দলের সমর্থন পাওয়ার জন্য জোর তদবির চলছে।
এদিকে কর্মধা ইউনিয়নে জনসংযোগ শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীরা। কুলাউড়া উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আজো শেষ হয়নি ,এর আগেই শুরু হয়েছে ঈদ শুভেচ্ছার মাধ্যমে জনসংযোগ। কর্মধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক আওয়ামীলীগের প্রার্থী হওয়ার জন্য আবারো চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে জনসংযোগ বাড়িয়ে দিয়েছেন তিনি।
গত নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান এম এ রহমান আতিকের সাথে প্রতিদন্ধিতায় জামানত হারান বিএনপির প্রার্থী আব্দুস সালাম, সে নির্বাচনে হাড্ডা হাডি লড়াই হয়েছিলো শতন্ত্র প্রার্থী আব্দুস সহিদ বাবুলের সাথে নির্বাচনে জয়ী হয়েছিলেন আওয়ামীলীগের প্রার্থী এম এ রহমান আতিক।
এবার যোগ হয়েছেন আরো নতুন কয়েকজন পরিচিত প্রিয় মুখ। তারা সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে ঈদের শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করছেন। নতুন সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগেরই তিন জন নতুন প্রিয় মুখ,কর্মাধা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মছলু আমিন, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে মহিবুল ইসলাম আজাদ,কর্মধা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ,জেদ্দা আওয়ামী পরিষদের যুগ্নসম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ।
এদের অনেকেই দোয়া চেয়ে ও ঈদের শুভেচ্ছা দিয়ে ফেস্টুন টাঙিয়েছেন ইউনিয়নের বিভিন্ন জনঘনত্বপূর্ণ স্থানে। সামাজিক অনুষ্ঠান সহ কারো বাড়িতে কোনো দোয়া মাহফিল হলে বা কারো বিয়ে-সাদিতে দাওয়াত না পেলেও তারা দলবল নিয়ে হাজির হচ্ছেন।



অয়াব্দা বিদ্যুৎবিলের ব্যাপারে কিছুলিখুন এভাবেভুতুড়েবিল দিতে গিয়ে অনেক গ্রাহক চরমভাবে ক্ষুদ্ধ বিশেষকরে কালিতি লাইনে এসব দেখার কি কেউ নেই।