কুলাউড়ায় করোনায় ১ জনের মৃত্যু দাফনে বোরহান উদ্দিন সোসাইটি

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে।তিনি কুলাউড়া পৌরসভার মরহুম মোবারক হোসেনের
ছেলে গোলাম রব্বানী (৬৫)।
তিনি রাত ২টা ৫০ মিনিটে সিলেটের নর্থইষ্ট মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ৫ আগস্ট বুধবার দুপুর ২টায় স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম।
শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটি করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে মৃত ব্যক্তির বাড়িতে অবস্থান করি,মৃত ব্যক্তির আত্নীয়- স্বজন ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরীর সাথে কথা বলে মৌখিক অনুমতি পাওয়ার পর সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের টিম দুপুর দুইটায় স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটিকে দায়িত্ব দেয়া হলে তারা লাশ দাফনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির কোভিড ১৯ টিমকে অনেক ধন্যবাদ।
দাফন-কাফনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এমমুহিবুর রহমান মুহিব, টিম লিডার আশরাফুর রহমান খান, জুড়ী উপজেলা টিম লিডার মনিরুল ইসলাম, সহকারি টিম লিডার অমিত আল হাসান, টিম সদস্য আব্দুল কাইয়ুম, রফিকুল ইসলাম।
এ নিয়ে কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৩ জনের।



মন্তব্য করুন