কুলাউড়ায় নতুন করে চেয়ারম্যানসহ ৩ জন করোনায় আক্রান্ত
August 8, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ৭ আগস্ট নতুন করে ১ জন ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ১৬৫ জনে উন্নীত হয়েছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, শুক্রবার ৭ আগস্ট পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভার থানা রোডের ১ জন, কুলাউড়া সদর ইউনিয়নের গাজিপুর এলাকার ১ জন ও কর্মধা ইউনিয়নের পাট্টাই এলাকার ১ জনসহ মোট ৩ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৬৫ জনে। এরমধ্যে ১২৩ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪২ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন