কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এইচ ডি রুবেল॥ কুলাউড়া পৌরএলাকার দত্তরমুড়ি গ্রামে রফিক মিয়া (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার ৭ আগস্ট রাতে নিজ ঘরের মধ্যে ওই যুবক আত্মহত্যা করেন। নিহত রফিক মিয়া দত্তরমুড়ি গ্রামের মৃত নজির আলীর ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯ টার দিকে পরিবারের সকল সদস্যের সাথে রফিক মিয়া ভাত খেয়ে নিজ রুমে যান। পরে বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় কাপড় পেঁচিয়ে রফিক আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তাঁর রুমে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
রফিকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



মন্তব্য করুন