কুলাউড়ায় প্রয়াত খসরুজ্জামান ও  অধ্যক্ষ আব্দুর রউফ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

August 11, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা যুবলীগের আজীবন সভাপতি প্রয়াত খসরুজ্জামানের ১৯তম মৃত্যু বার্ষিকী ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যক্ষ আব্দুর রউফের স্মরনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনিষ্টিত হয়েছে।

উপজেলা যুবলীগের আয়োজনে ১০আগস্ট সোমবার বাদ মাগরিব দতক্ষিণবাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দীন আহমদ, জেলা যুবলীগের সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, সহ সভাপতি তৈমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্রয়াত খসরুজ্জামানের পুত্র মোঃ তারেক হাসান, যুবলীগ নেতা মন্জুরুল আজিজ চৌধুরী, জাহাঙ্গির আলম, যুবলীগ নেতা প্রভাষক খালিক উদ্দীন, সৈয়দ জামিল উদ্দীন নাহিদ,সফাতুল ইসলাম ফুল, জুনাব আলী, মোদাব্বির হোসেন জুমন, শিপন খান, কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, দক্ষিণবাজারের ব্যবসায়ী খায়রুজ্জামান, এডভোকেট তাজুল ইসলাম, কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের খতিব মাওলানা একরামুল হক ভাদেশ্বরি। মিলাদ শেষে উপস্থিত সকলের মধ্যে তবরুক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com