কুলাউড়ার জুয়েল কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত

August 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ কাতারে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমেদ জুয়েল (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় তিনি মারা যান। জুয়েলের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরের জয়পাশা এলাকায়। নিহত জুয়েলের তাহসান আহমদ জয় নামের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা ও জুয়েলের শ্বশুর সাংবাদিক জয়নাল আবেদীন এতথ্য নিশ্চিত করেন। এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা যায় জুয়েল কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ৬ আগস্ট পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে ওখানকার স্থানীয় একটি হাসপাতালের নেওয়ার পর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুয়েলের শ্বশুর জয়নাল আবেদীন মুঠোফোনে মানবজমিনকে জানান তার মেয়ের জামাতার লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। পরিবার ও স্বজনরা তার লাশের অপেক্ষায় প্রহর গুনছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com