কুলাউড়ায় নতুন করে ৫ জনের করোনা পজিটিভ, ১ জনের মৃত্যু

August 17, 2020,

এইচ ডি রুবেল॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার রাতে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ১৯০ জনে উন্নীত হয়েছে।

কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, রোববার ১৬ আগস্ট রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার ১ জন, দক্ষিণ বাজারের ১ জন, দক্ষিণ মাগুরার ১ জন ও উত্তর বাজারের ১ জন এবং কর্মধা ইউনিয়নের ১ জনসহ ৫ জন করোনায় শনাক্ত হয়েছেন।

উল্লেখ্য, নতুন করে ৫ জন কোভিড-১৯ পজিটিভের মধ্যে ১ জন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য চাতলগাঁও নিবাসী আব্দুল মানিক রোববার ভোররাতে মারা গেছেন। গত ১২ আগস্ট তাঁর নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হয় ও তিনি রোববার ভোরে মারা যাওয়ার পর রাতে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসে।

এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৯০ জনে। এরমধ্যে ১৪৪ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৬ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com