কুলাউড়ায় চা-শ্রমিকের মধ্যে সাড়ে ৮ লক্ষ টাকার চেক বিতরণ

August 25, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ সমাজসেবা অধিদফতর কতৃর্ক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি এককালীন অর্থ সহায়তার অংশ হিসেবে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা-বাগানের ১৭০ জন শ্রমিকের মধ্যে ৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২৪ আগস্ট সোমবার কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে অংশ নেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক, উপজেলা সমাজসেবা অফিসার ইব্রাহীম। জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরের বরাদ্দকৃত অর্থের অংশ হিসেবে তাদের জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও চলতি অর্থ বছরের বরাদ্দের অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার ১৯টি চা-বাগানের ৩ হাজার ৭ শত ৩৫ জন শ্রমিকের মধ্যে এককালীন জনপ্রতি ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হবে বলেও সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com