কুলাউড়াসহ চার উপজেলা রয়েছে অন্ধকারে!

কুলাউড়া প্রতিনিধি॥ বিদ্যুতের কুলাউড়া উপজেলা গ্রিডে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় শুক্রবার বিকেল ৩ টা থেকে কুলাউড়াসহ ৪ উপজেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পিডিবি ও পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, সাম্প্রতিককালে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) এর মৌলভীবাজার জেলার কুলাউড়া গ্রিডের ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়ে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখাসহ ৪ উপজেলার পিডিবি ও পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জোড়াতালি দিয়ে গ্রিডের ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার চালু রাখা হলেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় শুক্রবার ২৮ আগস্ট বিকেল ৩ টা থেকে পুনরায় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ৪ উপজেলাবাসী বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্ধকারের মধ্যে রয়েছেন।



মন্তব্য করুন