কুলাউড়ায় চা-শ্রমিকের মধ্যে সাড়ে ২৭ লক্ষ টাকার চেক বিতরণ

September 1, 2020,

এইচ ডি রুবেল॥ সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কর্তৃক সরকারি এককালীন অর্থ সহায়তার অংশ হিসেবে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর  চা-বাগানের ৫৫০ জন শ্রমিকের মধ্যে ২৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৩১ আগস্ট সোমবার বিকেলে চাতলাপুর চা-বাগানে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ আবু জাফর রাজু।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া  উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী, উপজেলা সমাজসেবা অফিসার ইব্রাহীম, আওয়ামীলীগ নেতা শফিউল আলম শফি, চাতলাপুর চা-বাগানের ম্যানেজার মো. কামরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, চলতি অর্থ বছরের বরাদ্দের অংশ হিসেবে  পর্যায়ক্রমে উপজেলার ১৯টি চা-বাগানের ৩ হাজার ৭ শত ৩৫ জন শ্রমিকের মধ্যে এককালীন জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com