কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের এনিয়ে মোট ১০টি দাফন সম্পর্ন্ন হলো চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর দাফন সম্পন্ন

September 3, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ সেপ্টেম্বর বুধবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান। উনার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন।

বিকাল ৪টায় বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল আহবাব চৌধুরী শাহজাহানকে দাফন করা হয়। জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ চৌধুরী তুতি, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, খুরশেদ আহমদ খান সুইট। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযায় অংশ গ্রহন করেন।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত শুক্রবার ২৮ আগস্ট করোনার লক্ষণ নিয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ভর্তি হন। সেখান থেকে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে ২৯ আগস্ট শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৬দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে. ২ মেয়ে ও নাতী নাতনী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ইউনিয়নবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেকসহ সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com