বড়লেখায় ইউ,কে ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উদ্যোগে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১৫ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বডলেখা পৌরসভা হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
বডলেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি তরুণ সমাজসেবক সোহেল রহমানের সভাপতিত্বে ও উপদেষ্ঠা রেজাউল ইসলাম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, বডলেখা ফাউন্ডেশন ইউ,কে’র উপদেষ্ঠা উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জোবায়ের লিটন, ডা. নজরুল ইসলাম, পৌর কাউন্সিলার কবির আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, লিটন শরীফ প্রমুখ।



মন্তব্য করুন