কুলাউড়াসহ ৪ উপজেলায় বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ

September 15, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়াসহ ৪ উপজেলায় বুধবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে পিডিবি সূত্রে জানা গেছে।

কুলাউড়া পিডিবির নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, ১৩২/৩৩ কেভি কুলাউড়া গ্রিডের সাব-স্টেশনের জরুরি মেরামত কাজের জন্য বুধবার সকাল ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও কমলগঞ্জসহ চার উপজেলার পিডিবি ও পল্লী বিদ্যুতের গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য পিডিবির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করে জরুরি মেরামত কাজে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com