বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির সভা

September 17, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগানে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহ¯পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সামসুল হক ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন, ময়নুল হক, আহমেদ জুবায়ের লিটন, বিদ্যুৎ কান্তি দাস, আজির উদ্দিন, সাহাব উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস ও এ.জে লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com