বড়লেখায় মামলা তুলে নিতে ঠিকাদারকে হুমকি দেয়ার অভিযোগ

আব্দুর রব॥ বড়লেখার কাঠালতলী এতিমখানার সাধারণ সম্পাদক ও আছিয়া খাতুন কল্যাণ ট্রাস্ট জুনিয়র বৃত্তি প্রকল্পের সভাপতি প্রথম শ্রেণীর ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজারের ৩টি জীবি গরুসহ বসতঘর সংলগ্ন গোয়ালঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগে তিনি রাজিব ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করেন। আসামীরা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে বলে মহিউদ্দিন আহমদ গোলজার অভিযোগ করেছেন।
রাজিব ইসলাম হুমকি-ধমকির অভিযোগ অস্বীকার করে বলেন, মহিউদ্দিন গোলজার প্রভাবশালী ব্যাক্তি। তাকে হুমকি দেয়ার সাহস-সামর্থ্য কোনটাই নেই, এসব মিথ্যা। একটি স্বত্ত্ব মামলায় হারার আশংকায় তিনি গোয়ালঘর পোড়ার ৩৭ দিন পর আমি ও আমার প্রবাস ফেরৎ ভাইসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হয়রানী করছেন।
মামলা সুত্রে জানা গেছে, ১৮ জুলাই দিবাগত রাতে পূর্বশত্র“তার জেরে রাজিব ইসলাম, আব্দুর রহমান পাখি ও আবু নছর রাজু উপজেলার কাঠালতলী (দক্ষিণ) গ্রামের কন্ট্রাক্টর মহিউদ্দিন আহমদ গোলজারের বসতঘর ও গাড়ীর গ্যারেজ সংলগ্ন গোয়ালঘর জ্বালিয়ে দেয়। এতে তার ৩টি জীবিত গরু, ধান মাড়াই মেশিন, পানির মেশিন, ট্রাকের টায়ারসহ মালামাল ভস্মিভুত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপাধ্যক্ষ হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে নিন্দা জানান। অগ্নিসংযোগে ঠিকাদার মহিউদ্দিনের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি রাজিব ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা (জিআর-১৪৬/২০) করেন।
ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার অভিযোগ করেন, রাজিব ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় ঘর পুড়ানো মামলা দেয়া মামলা তুলে নিতে সে হুমকি-ধমকি দিচ্ছে। তার বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানীর অভিযোগ রয়েছে। বিভিন্ন সালিশ বিচারে তার বিপক্ষে থাকার আক্রোশে সে পরিকল্পিতভাবে আমার গোয়ালঘর পুড়িয়েছে। মামলা করায় হুমকি-ধমকি দিচ্ছে।



মন্তব্য করুন