বড়লেখায় ইউপি উপ-নির্বাচন ২ ওয়ার্ড মেম্বার পদে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
September 23, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডের সাধারণ মেম্বার পদে ৭ জন প্রার্থী ২৩ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২০ অক্টোবর দুইটি সাধারণ আসনের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সাদেকুর রহমান।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শূন্য ইউপি মেম্বার পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আব্দুস ছালাম, আব্দুস সহীদ ও সজল দে। অপরদিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শূন্য ইউপি মেম্বার পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন বেলাল আহমদ, জাফর ইকবাল, ময়নুল ইসলাম মনু ও শ্যামল রঞ্জন পাল।



মন্তব্য করুন