কুলাউড়ায় স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন প্রদান

September 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় আশিয়া ফাউন্ডেশন ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার অর্থায়নে বরমচাল ও ভাটেরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ২৫ সেপ্টেম্বর দুপুরে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসর ডা. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল।

প্রভাষক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আহমদ খান সুইট, সাধারণ সম্পাদক তাজ খান, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রভাষক ফয়েজ উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান রাব্বী মিরাজ, সহ-সম্পাদক সিপন খান।

অন্যদিকে ভাটেরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম ও হাজীপুর সোসাইটির কার্যকরি পরিষদের সদস্য আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, সোসাইটির সাংগঠনিক সম্পাদক তালুকদার সাইফুল ইসলাম, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com