কনকপুর ইউনিয়নে পুলিশ জনতা সমাবেশ অনুষ্ঠিত

October 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী ৬৯১২টি ইউনিউন পরিষদে এক সাথে সমাবেশ পালন করেছে বাংলাদেশ পুলিশ। তারই অংশ হিসেবে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের সকল বিট পুলিশিং এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টায় এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলাধীন ১১ নং বিট-৮ নং কনকপুর ইউনিয়নেও পুলিশ জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।

৮নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও এসআই নোমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাযুসের উপ-প্রধান পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা জামান আহমদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বীর মুক্তিযোদ্ধা  মখবুল খাঁন, শাযুসের সাবেক সভাপতি জুবায়ের আহমদ জুবের প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন শাযুসের বর্তমান সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলী, সহকারি শিক্ষক মুজাহিদ আহমদ এবং ইউপি সদস্য হান্নান আহমদ, রাসেল আহমদ, সমাজ সেবক আব্দুর রউপ, মুক্তিযোদ্ধা সন্তান রিমন আহমদ, সহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এবং অপরাধ মুক্ত দেশ গড়ার লক্ষে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক রেলির মাধ্যেমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com