নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত

October 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিআরটিএ আয়োজনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেশাদার চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পেশাদার গাড়ি চালকরা অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও মৌলভীবাজার বিআরটিএ এর পরিদর্শক হাফিজুল ইসলাম খান এর সঞ্চালনায়

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন হাইওয়ে সড়কে যেখানে বাজার রয়েছে সেখানে সরকারি জায়গায় বড় গাড়ি গুলোর স্টোপেজ করা হবে। এতে হাইওয়ে সড়কে যানযট নিরসন হবে।

সভায় বক্তব্য রাখেন  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন।মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারি পরিচালক (ইঞ্জিঃ) হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com