আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা

October 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

২২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে গিয়ে ফুল দিয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক তরফদার ভিপি সোয়েবসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com